সুনামগঞ্জে বন্যার ছোঁবল: ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ-কালভার্ট ক্ষ তি গ্র স্ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যার ছোঁবল: ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ-কালভার্ট ক্ষ তি গ্র স্ত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যার ছোঁবল: ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ-কালভার্ট ক্ষ তি গ্র স্ত

ছবি: নিজস্ব


দুই দফা বন্যায় সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলাই ক্ষতিগ্রস্ত হয়। পানির তোড়ে বিভিন্ন সড়কের অনেক স্থান ধসে গেছে, আবার কোথাও কোথাও সড়ক একেবারে ভেঙে গেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে সড়ক, ব্রিজ ও কালভার্ডসহ অনেক গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্য। এসব সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী জেলার সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি মিলে সুনামগঞ্জ জেলার প্রায় ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শুধু স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির আওতাধীন ১১টি উপজেলার ৫০০ কিলোমিটার সড়ক ও ১৭ ব্রিজ-কালভার্টের আর্থিক ক্ষতির পরিমাণ ৯২৬ কোটি টাকা। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ৯টি সড়কের ১১৫ কিলোমিটার সড়ক ও ৩০টি ব্রিজ-কালভার্ট দীর্ঘস্থায়ী মেরামতের জন্য সোয়া ৩০০ কোটি টাকা বাজেটের প্রয়োজন। তবে বন্যার পানি পুরোপুরিভাবে নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগ। 

সরজমিনে ঘুরে দেখা যায়, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সড়ক ও গ্রামীণ রাস্তাঘাটে পানির তোড়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে অনেক সড়ক যান চলাচলেরও অনুপযোগী হয়েছে পড়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে বানের স্রোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর উপজেলায়। সড়কগুলোর পিচ উঠে গেছে। সৃষ্টি হওয়া ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলাতে হচ্ছে চালকদেরকে। এতে যান যানবাহন চলাচল করে ধীরগতিতে। গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনাও। 

সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ এলাকার রনবীর দাস বলেন, বন্যার স্রোতের কারণে রাস্তাঘাট ভেঙে গেছে। রাস্তাঘাট ভাঙার কারণে আমাদের যাতাযত করতে অনেক অসুবিধা হয়। বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হলে রিকশা, অটোরিকশা পাওয়া যায়না। পেলেও ১০ টাকার ভাড়ার জায়গায় ৪০ টাকা দিতে হয়। দুর্ঘটনাও ঘটছে প্রায়দিনই।

বন্যার বিপর্যয়ের পর সুনামগঞ্জ শহরতলীর ধারারগঁাও-খাইমতর-ব্রাহ্মণগঁাও সড়ক দেখলে মনে হবে যেন শক্তিশালী এক সুনামির ছোবল পড়েছে। সুরমা নদীর তীর উপচে সড়কের উপর দিয়ে প্রবল স্রোতে সড়কের অন্তত ১০টি স্থান দুমড়েমুচড়ে গেছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং ও কোথাও আবার ১০ থেকে ৩০ ফুট মাটি সরে সড়ক বিছিন্ন হয়ে গেছে। যান চলাচল বন্ধ রয়েছে প্রায় এক মাস ধরে। 

সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগঁাও গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুর নূর বলেন, চলাফেরা করতে অনেক অসুবিধা। (বন্যায়) রাস্তা ভেঙে গেছে। চলার মত কোনো ক্ষমতা নেই। বন্যায় আমাদের বাড়িঘরও ভেঙে গেছে। তিনি আরও বলেন, ঘর থেকে বের হতে পারি না পানির জন্য। 

এদিকে, সুনামগঞ্জের নিচু এলাকার অনেক সড়ক এখনও পানির নিচে থাকায় দুর্ভোগ চরমে পৌছছে। আবার বন্যায় রাস্তাঘাট, ব্রিজ কালর্ভাট ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গাতেই বিচ্ছিন্ন রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ঘর থেকে বের হয়েই আমাদের সঁাতারে পরতে হয়, নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই। রাস্তাঘাট ভাঙার কারণে গাড়িতে চলাচল করতে কষ্ট হয়। বাচ্চাদের স্কুল-মাদ্রাসায় যথাসময়ে নিয়ে যাওয়া যায় না।

এদিকে, সংশ্লিষ্টরা জানালেন ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্টের তালিকা তৈরী করা হয়েছে। মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জের ১১টি উপজেলার সড়ক ও কালভার্ট মেরামতের জন্য আমাদের প্রায় ৯২৬ কোটি টাকার প্রয়োজন হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ এখনও আমাদের সড়ক গুলো থেকে একেবারেই পানি নেমে যায়নি। পানি নামলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। বন্যা ভেঙে যাওয়া সড়ক ও ব্রিজ মেরামত করতে কতো দিন লাগতে পারে? -এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই বিষয়ে আমার উর্ধ্বতন কতর্ৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা এব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন।

সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১১৫ কিলোমিটার সড়ক ও প্রায় ৩০ সেতু কালভার্ট এপ্রোচ সড়কে ক্ষতি হয়েছে। আমাদের এসব সেতু ও সড়ক মেরামতের জন্য দুই ধরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে