সিলেটে আন্দোলনকারীরা মহাসড়কে পুলিশের দ খ লে ক্যাম্পাস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সিলেটে আন্দোলনকারীরা মহাসড়কে পুলিশের দ খ লে ক্যাম্পাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ০১:৪৩:৫২ পূর্বাহ্ন

সিলেটে আন্দোলনকারীরা মহাসড়কে পুলিশের দ খ লে ক্যাম্পাস

ছবি: সংগৃহীত


সারা দেশে কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচী হিসেবে শিক্ষার্থী আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

এদিকে, ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া এগারোটা থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়েছে। তীব্র গরমকে উপেক্ষো করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে কোটা, সরকার ও পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীদের দাবী, তাদের ক্যাম্পাসে তারা থাকবে, পুলিশ কেনো?

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এসময় শিক্ষার্থীরা গেইটে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে। কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে তাদের বাঁধা দেয় পুলিশ। এর প্রেক্ষিতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় শিক্ষার্থীরা। পুলিশের বাঁধার মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে ফিরে যায় তারা।

নাম প্রকাশ না করে আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, সকাল সাড়ে ছয়টা থেকে বিভিন্ন হলের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এরপর পুলিশ তাদের হল থেকে বের করে দেয়।

তবে, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।

এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ