মুক্তিযোদ্ধাদের কোটা সংস্কারের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মা ন ব বন্ধন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের কোটা সংস্কারের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মা ন ব বন্ধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ০৫:৫৭:৩৬ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের কোটা সংস্কারের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মা ন ব বন্ধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে কোটা সংস্কারের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শহীদ মিনার সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় একাত্মতা প্রচার করেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন কিছু কুচক্রী মহল দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের মহান গৌরবকে কটাক্ষ করছে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করছে। এই কুচক্রী মহলকে শাস্তির আওতায় আনতে সরকারের দৃষ্টি কামনা করি। পাশাপাশি কোটা বহাল রাখার দাবি জানাই।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ: