সুনামগঞ্জে না*শকতার চেষ্টায় মা ম লা, ১৮ জন গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জে না*শকতার চেষ্টায় মা ম লা, ১৮ জন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৪ ০৮:৪১:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে না*শকতার চেষ্টায় মা ম লা, ১৮ জন গ্রে ফ তা র

ফাইল ছবি


কোটা সংস্কার আন্দোলনে সুনামগঞ্জে নাশকতার চেষ্টায় জেলা সদরসহ পাঁচ উপজেলায় বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্র শিবিরের শীর্ষ নেতাদের আসামি করে মামলা করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ সদর থানায় এ মামলা করা হয়।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, সাধারণ সম্পাদক মোমতাজুল হাসান আবেদ, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তারেক আহমদসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে এ মামলা করা হয়। এদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সদর থানার ওসি খালেদ চৌধুরী জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। সুনামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার মো. মামুনকে শহরের মুহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে সুনামগঞ্জে পাঁচটি মামলা হয়েছে। এর আগে মঙ্গলবার জেলার ধর্মপাশা, ছাতক, জগন্নাথপুর ও দিরাইয়ে আলাদাভাবে চারটি মামলা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাজন কুমার দাস বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর উপজেলা, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও ছাতক উপজেলায় পাঁচটি নাশকতার মামলা করা হয়েছে। এতে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

এসব মামলায় পাঁচ উপজেলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অভিযান অব্যাহত আছে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে