সিলেটে কোটা ইস্যুতে নি হ ত দের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সিলেটে কোটা ইস্যুতে নি হ ত দের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৪ ০৮:৩১:২৫ পূর্বাহ্ন

সিলেটে কোটা ইস্যুতে নি হ ত দের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণ করে  সিলেটের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নিহতদের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) হযরত শাহজালাল (রহ.) মাজারে জুম্মার নামাজ শেষে এ দোয়ায় অংশ নেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। একই সঙ্গে  সিলেটের অন্যান মসজিদগুলোতেও দোয়াতে বিপুল সংখ্যাক মুসল্লিরা ছিলেন। দোয়া শেষে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

এছাড়া আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে আজ শুক্রবার (২৬ জুলাই)   সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। 

এদিকে, কোটা সংস্কার ইস্যুতে  সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই শ’ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার জনকে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ