জৈন্তাপুরে সারিনদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অ ভি যা ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে সারিনদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অ ভি যা ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৪ ০৬:৪৩:৫১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সারিনদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অ ভি যা ন

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৩০০ ফুট বালু জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয় নি।

শনিবার (২৭শে জুলাই)  সকাল ৯:০০ ঘটিকায় হতে সকাল ১০:৪০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।  অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।  

এ সময় সারি -৩ রিটভুক্ত বালু মহাল হতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নৌকা যোগে বালু উত্তোলনের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে স্হানীয় বালু শ্রমিকরা পালিয়ে যায়। পরে উক্তো স্হান থেকে আনুমানিক ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।  পরে অভিযানে অংশ নেয়া উপজেলা আনসার সদস্যদের সহায়তায় জব্দকৃত বালুগুলো উপজেলা পরিষদ চত্বরে  নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি বলেন,  সারি-৩ রিটভুক্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে এমন অভিযোগ আমাদের নিকট এসেছে। এরই ধারাবাহিকতায় আজ  সহকারী কমিশনার (ভুমি)  সহ অভিযান পরিচালিত হয়েছে এবং নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ