ছবি: সংগৃহীত
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপ গাড়ী সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম কামাল আহমেদ (২২)। সে নিজপাট ইউনিয়নের সারিঘাট এলাকার মৃত বিলাল আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭শে জুলাই) ভোর ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে স্টেশন বাজার তামাবিল মহাসড়ক সংলগ্ন বনফুল সুইটস এর সামনে একটি ডিআই পিকআপ তল্লাশী চালিয়ে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এ সময় চিনির গাড়ীতে থাকা অপর এক আসামি পুলিশ চেকপোস্ট দেখে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ চুরানব্বই হাজার টাকার মত।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)। তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক ও পলাতক দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে শনিবার সকালে পুলিশ পাহারায় বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা / টিটু




