কোটা আন্দোলনকে ঘিরে সিলেটে গ্রে ফ তা র ১৩৯
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

কোটা আন্দোলনকে ঘিরে সিলেটে গ্রে ফ তা র ১৩৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৮:২৭:৪৭ পূর্বাহ্ন

কোটা আন্দোলনকে ঘিরে সিলেটে গ্রে ফ তা র ১৩৯

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সিলেট মহানগরীতে ঘটে যাওয়া সহিংসতায় তিনটি থানায় ১১ মামলায় এখন পর্যন্ত ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এসব মামলায় ১৬ হাজারেরও বেশি আসামি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার (২৭ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা, ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় ছয়টি, জালালাবাদ থানায় দায়েরকৃত চারটি ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত ১৩৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর মধ্যে, শুক্রবার  থেকে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় ২জন, জালালাবাদ থানায় ১জন ও দক্ষিণ সুরমা থানায় ১জনকে গ্রেফতার করা হয়।

এদিকে, গত শুক্রবারের মতো শনিবারও সিলেট মহানগর এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

কারফিউ শিথিলে সারা দেশের ন্যায় সিলেটেও প্রায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ