ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া এইচএসসি ৮১ ব্যাচ ও অন্যান্য প্রবাসী বন্ধুদের সহযোগিতায় বন্যার্তদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৯ জুলাই উপজেলার সদর ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের শতাধিক বন্যা দুর্গত হতদরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক রোটারিয়ান এম এ রহিমের তত্ত্বাবধানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রোটারিয়ান বিকাশ কান্তি দাসের নেতৃত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ,স্কাউট কমিশনার হেমেন্দ্র কুমার সরকার ও ব্যবসায়ী মিন্টু ঘোষ।
জৈন্তা বার্তা / টিটু




