শিক্ষার মান বাড়াতে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি- উদ্বোধনকালে ইফতেখার আহমেদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিক্ষার মান বাড়াতে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি- উদ্বোধনকালে ইফতেখার আহমেদ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ১০:১৭:৩৬ পূর্বাহ্ন

শিক্ষার মান বাড়াতে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি- উদ্বোধনকালে ইফতেখার আহমেদ

ছবি: সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিতে পারলে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হবে। 

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে সিলেট সিলেট নগরীর চৌহাট্টায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, নতুন জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষকবৃন্দের জন্য অত্যন্ত জরুরি। কারণ প্রশিক্ষিত হলে শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতে পারবেন। নতুন শিক্ষাক্রম সম্পর্কে সবাই ভালোভাবে জানলে এ নিয়ে যে বিভ্রান্তি রয়েছে সেটিও দূর হবে। প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষা উন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষকবৃন্দের প্রতি আহ্বান জানান। 

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৪টি ব্যাচে ৮দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান ও মাহমুদুর রহমান, দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন, সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার, জামিল আহমদ, কারিশমা প্রমুখ। 



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ