সুনামগঞ্জে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ১০:৩৬:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরাঞ্চলে বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার( ৩০ জুলাই) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদার মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ দিন আগে ওই স্কুল শিক্ষার্থী তাঁর খালার বাড়ি নলুয়া হাওর ব্যাষ্টিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এক আত্মীয়র বিয়েতে আসে। গত সোমবার দুপুরে সে স্থানীয় কামারখালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি। পরে গতকাল রোববার সকালে একই স্থান থেকে ওই স্কুল ছাত্রীর ভাসমান মরদেহ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  সাঁতার না জানার কারণে ওই স্কুল ছাত্রী পানিতে ডুবে যায়। ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে