সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ১০:৪১:১১ পূর্বাহ্ন

সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত


সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) নগরীর কাজিটুলা উঁচাসড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেটকার মারুফ আহমদ সিফাতকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর  আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন। 

কোতোয়ালী থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছে। গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মারুফ আহমদ সিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ