ছবি: সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আয়োজনে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় ‘ট্রেনিং অন ফায়ার সেফটি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছেন। ২৯ ও ৩০ জুলাই ২ দিনব্যাপী নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত প্রশিক্ষণে পিপিপি প্রকল্পের ৫টি ওয়ার্ডে ফায়ার সেফটি কমিটির সদস্যরা প্রশিক্ষণ গ্রহন করেন।
সোমবার উদ্বোধন অনুষ্ঠানে পিপিপি প্রকল্পের ফিল্ড অফিসার মোথলেবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টে সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য শোয়েব আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র অফিসার বেলাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরআর অফিসার ও পিপিপি প্রকল্পের অফিসার মুয়াজ্জিন আহমেদ, বিজয় মোহন্ত, কমিউনিটি অর্গানাইজার আখতারুজ্জামান, রানা প্রতাপ, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সদস্যবৃন্দ প্রমুখ।
মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিকের সাবেক প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তোফিক বক্স লিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
জৈন্তা বার্তা / টিটু




