জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটে মতবিনিময় সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটে মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:০০:২১ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটে মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সিলেট জেলা দপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাগরদিঘিরপাড়স্থ মৎস্য ভবন মিলনায়তনে মৎস্য বিভাগ, মৎস্যজীবী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজ রাজ বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আল মিনান নূর, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা পুলিশ পরিদর্শক (ডিএসবি) মো. মইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, মো. সোলাইমান কবির, ফেরদৌসি বেগম প্রমুখ। 

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দিন মতবিনিময় সভা ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, দ্বিতীয় দিনে আজ সকাল ১০ টায় নগরীতে বর্ণাঢ্য র‍্যালি, সুরমা নদীর চঁাদনী ঘাটে পোনামাছ অবমুক্তকরণ পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা, ১২টায় স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী ব্যক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, বিকেল ৩টায় সদর উপজেলার মোগলগঁাও ইউনিয়নের ফতেহপুর বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টায় হাটখোলা ইউনিয়নের ঝৈনকারকান্দি গ্রামে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে জেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, চতুর্থ দিন সকাল ১১টায় কান্দিগঁাও ইউনিয়নের মীরেরগঁাও গ্রামে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ে পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, বিকেল ৩ টায় সিলেট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা সেমিনার ও মতবিনিময়, পঞ্চম দিন - সকাল ১১ টায় উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ের পানির ভৌত রসায়নিক গুনাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, বিকাল ৩ টায় মৎস্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ দিন সুফলভোগীদের মৎস্য চাষ ও মৎস্য আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, সপ্তম দিন সকাল ১১টায় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ