সিলেট জগন্নাথপুর ও শ্রীমঙ্গলে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সিলেট জগন্নাথপুর ও শ্রীমঙ্গলে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:০৮:১২ পূর্বাহ্ন

সিলেট জগন্নাথপুর ও শ্রীমঙ্গলে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ৩

ছবি: সংগৃহীত


সিলেট নগরী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) নগরীর কাজিটুলা উঁচাসড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেটকার মারুফ আহমদ সিফাতকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেট কারটি আটক করে ভাঙচুর করেন। 

কোতোয়ালী থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে গেছে। গাড়ি জব্দ করে থানায় নেয়া হয়েছে। নিহত মারুফ আহমদ সিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে। 

আমাদের জগন্নাথপুর প্রতিনিধি জানান, জগন্নাথপুরের হাওরাঞ্চলে বিয়েবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার প্রীতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদারের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে প্রীতি রানী তার খালার বাড়ি নলুয়া হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগঁাও গ্রামে বিয়েতে যায়। সোমবার দুপুরে সে স্থানীয় কামারখালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এর পর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি। পরে একই স্থানে ওই স্কুলছাত্রীর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সঁাতার না জানায় প্রীতি রানী পানিতে ডুবে যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রহমত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উত্তরসুর ভৈরবথলীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কাছুম আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে নিহত রহমত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে শ্রীমঙ্গল আসছিলেন। উত্তরসুর ভৈরবথলীর সামনে আসার পর রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় নিহত রহমত কয়েক ফুট দূরে গিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীমঙ্গলের সাতগঁাও হাইওয়ে থানার এসআই বিপুল কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয় এবং ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় আটক আছে। গাড়ির চালক পলাতক রয়েছেন। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ