যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে দেয়ায় স্বামী আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে দেয়ায় স্বামী আটক

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৩:২২:১০ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে দেয়ায় স্বামী আটক

ছবি: নিজস্ব


জকিগঞ্জ উপজেলার হাজারীচক এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে ফেলার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে স্বামী মিছবাহ উদ্দিন, শাশুড়ী আনোয়ারা বেগম ও ননদ মিনা বেগমকে আসামি করে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিখিত অভিযোগ দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ বছর আগে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে মঙ্গলশাহ্ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে নাজমীন বেগমের সঙ্গে সুলতানপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের মৃত. আব্দুল খালিক কখা মিয়ার পুত্র মিছবাহ উদ্দিনের বিয়ে হয়। 

তাদের দাম্পত্য জীবনে চার ছেলে এক মেয়ে রয়েছে। যৌতুকের জন্য মিছবাহ বিয়ের পর থেকে নানাভাবে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত সোমবার রাতে নাজমীন বেগমকে পিত্রালয় হইতে ৫ লাখ টাকা আনার জন্য বেধড়ক মারধর করে রাতে ঘরে বাহিরে রেখে দরজা বন্ধ করে দে স্বামীসহ পরিবারের লোকজন।

মারধরের সময় ঘরে থাকা কাঁচি দিয়ে তার মাথার সব চুল কেটে দে। সারারাত ঘরের বাহিরে নির্ঘুম থেকে ভোর বেলা নানা বাড়িতে পালিয়ে গিয়ে তার মা ও চাচাকে জানালে তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জকিগঞ্জ থানায় নিয়ে আসেন। 

পরে গৃহবধূ নাজমীন বাদি হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দায়ের করেন। 

নাজমীন বেগম জানান, সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি এতোদিন মিছবাহ উদ্দিনের অত্যাচার সহ্য করেছেন। সোমবার রাতে তাকে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে ফেলে। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করেন। পরে ঘরের দরজা বন্ধ করে বাহিরে রেখে দেন স্বামীসহ পরিবারের লোকজন। 

জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমন মিছবাহ উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ