বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:৪৪:৪৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি : নিজস্ব


‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ‘উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর’র উদ্যোগে বুধবার (৩১ জুলাই) র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। র্যালীটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্রকৌশলী আবু সাঈদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার পোনা উৎপাদনকারী হিসেবে কামালবাজার এলাকার ফিসকেয়ার সাইন্টিফিক হ্যাচারীর পরিচালক বুরহান হোসাইন এবং সফল চাষী হিসেবে লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের সঞ্জয় ভট্টাচার্য্যকে সম্মাননা স্মারক স্মারক প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানগুলোতে বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও চাষি’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ