২০২৩ সালের এশিয়া কাপের সূচি ও ভেন্যু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট

২০২৩ সালের এশিয়া কাপের সূচি ও ভেন্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৫:২৫:১১ পূর্বাহ্ন

২০২৩ সালের এশিয়া কাপের সূচি ও  ভেন্যু

ছবি: সংগৃহীত


জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০২৩ সালের এশিয়া কাপের সূচি। আগামী ৩০ অগাস্ট শুরু হবে ছয় দলের মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছেন। উদ্বোধনী ম্যাচে মুলতানে স্বাগতিক পাকিস্তান মোকাবিলা করবে প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপালকে। সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল শ্রীলঙ্কার কলম্বোতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে।

ফাইনালের জন্য ১৮ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। 'বি' গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই।

'এ' গ্রুপে এই দুই পরাশক্তির সঙ্গে আছে নেপাল। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায়, দ্বিতীয়টি পাকিস্তানে বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তারা 'বি২' হিসেবে বিবেচিত হবে। 'এ১' ও 'এ২' হিসেবে ধরা হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতকে। শ্রীলঙ্কা বিবেচিত হবে 'বি১' হিসেবে।

মোট চারটি ভেন্যুতে হবে আসন্ন এশিয়া কাপের খেলাগুলো। সেগুলো হলো পাকিস্তানের মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বো।

২০২৩ সালের এশিয়া কাপের সূচি:

গ্রুপ 'এ': পাকিস্তান (এ১), ভারত (এ২), নেপাল (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে নেপাল অর্থাৎ এ১ বা এ২)

গ্রুপ 'বি': শ্রীলঙ্কা (বি১), বাংলাদেশ (বি২), আফগানিস্তান (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে আফগানিস্তান অর্থাৎ বি১ বা বি২)

গ্রুপ পর্ব:

তারিখ ম্যাচ ভেন্যু

৩০ অগাস্ট পাকিস্তান-নেপাল মুলতান

৩১ অগাস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্যান্ডি

২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ক্যান্ডি

৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান লাহোর

৪ সেপ্টেম্বর ভারত-নেপাল ক্যান্ডি

৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান লাহোর

সুপার ফোর:

৬ অক্টোবর এ১-বি২ লাহোর

৯ অক্টোবর বি১-বি২ কলম্বো

১০ অক্টোবর এ১-এ২ কলম্বো

১২ অক্টোবর এ২-বি১ কলম্বো

১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো

১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো

ফাইনাল:

১৭ সেপ্টেম্বর সুপার ফোর১-সুপার ফোর২ কলম্বো

আবির



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক