ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের উপর ভর করে দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রচারপত্র বিলি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার বিকালে উপজেলা সদর মধ্যনগর বাজারের বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রচারপত্র বিলি শুরু হয়।
প্রচারপত্র বিলি শেষে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার।
এসময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সুদিন চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার, উপ বৃত্তি বিষয়ক সম্পাদক জহির রায়হান সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেবার পরও কারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সরকারের উপর দায় চাপাতে কারা শিক্ষার্থীদের উপর হামলা করলো? এটা আজ জাতির সামনে পরিষ্কার। ৭১ এর পরাজিত শক্তি জামাত- শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছে এরপর এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এরা শিক্ষার্থীদের পায়ের রগ কাটলো, ভবনের উপর থেকে ফেলো দিল, পুলিশকে পিটিয়ে মারলো এগুলোরও বিচার করতে হবে। এজন্য বিএনপি-জামায়াতসহ সকল নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানানো হয়।
জৈন্তা বার্তা / টিটু




