সহিংসতায় নি*হতদের স্মরণে পূজা ও ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সহিংসতায় নি*হতদের স্মরণে পূজা ও ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৯:০৫:২৩ পূর্বাহ্ন

সহিংসতায় নি*হতদের স্মরণে পূজা ও ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা

ছবি: নিজস্ব


শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রমে মঙ্গলবার সন্ধ্যায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্তর সভাপতিত্ব ও মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাসের পরিচালনায় বিশেষ প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ প্রার্থনা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়েস্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল। 

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে প্রার্থনা পরিচালনা করেন মহানগর পূজা উদযাপন কমিটির সুবিনয় আচার্য। প্রার্থনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মহানগর পূজা উদযাপন পরিষদ সহসভাপতি নির্মল কুমার সিনহা, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট বিজয় কুমার দেব বুলু, নিম্বার্ক আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রনবীর চক্রবর্তী হারান, সিটি কাউন্সিলর বিক্রম কর সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মনোজ দত্ত মুন্না, সম্পাদক মন্ডলির সদস্য অমর দত্ত, সুধাংশু মালাকার, নির্বাহী সদস্য বিশলয় দাশ, বীরেন্দ্র মল্লিক, থানা কমিটির নেতৃবৃন্দের মধ্যে এডভোকেট অরবিন্দ দাশগুপ্ত বিভু, নান্টু রঞ্জন সিংহ, ভৈরব দেবনাথ, স্বপন পাল, উত্তম ঘোষ, শ্যামল চৌধুরী, জগতজ্যোতি দাশ টুটুল, পার্থ প্রতিম মিত্র আবু, নির্মলেন্দু দেব প্রমুখ। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ