জকিগঞ্জে অর্ধকোটি টাকার চিনি জব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

জকিগঞ্জে অর্ধকোটি টাকার চিনি জব্দ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে অর্ধকোটি টাকার চিনি জব্দ

ছবি: নিজস্ব


সিলেটে একের এক জেলা পুলিশের জালে ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনি। এবার সিলেটের জকিগঞ্জে অর্ধ কোটিরও বেশি টাকার চোরাই চিনি জব্দ করেছে থানা পুলিশ। 

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের টিম উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ড এলাকার বুরহানপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করে। এসবের বাজারমূল্য সাড়ে ৬৩ লাখ টাকা। 

অভিযানাকালে তিনজনকে চালককে চালক-হেলপারকে আটক করে পুলিশ। 

তারা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা গ্রামের কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডলের ছেলে মো. সোলাইমান মন্ডল (৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. হানিফের ছেলে মো. বেলাল হোসেন (৩২)। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ