ছবি: নিজস্ব
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও যুগোপযোগী সিদ্ধান্তের ফলে গত কয়েক বছর ধরে দেশে মাছের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের আমিষের চাহিদা পূরণ করে মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে আরো জোর দিতে হবে।
বুধবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০০৪ এর উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, মৎস্যজীবীদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করতে হবে। তাহলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে। আমাদের মিঠা পানির মাছের মতো এত সুস্বাদু মাছ পৃথিবীর কোথাও বোধহয় নেই।
তিনি বলেন, অনেকেই আর্টিফিশিয়ালি মাছ খাচ্ছেন না কারণ এই মাছ খাওয়ার ফলে আমাদের শরীরে ক্যান্সারের মতো জটিল নানা রোগ দেখা দিচ্ছে। তিনি দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্যজীবীদের এগিয়ে আসার আবান জানান এবং খাল- বিল ভরাট না করে বেশি বেশি জলাশয় সৃষ্টির পরামর্শ দেন।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সসভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সিলেট রেঞ্জ পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হোক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট বিভাগীয় মৎস্য উপ পরিচালক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আল মিনান নূর।
অবসরপ্রাপ্ত খামার ব্যবস্থাপক মো. রাফিউ চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজ রাজ বর্মন, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, মো. সোলাইমান কবির, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো.আবু বক্কর, মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আব্দুল আহাদ।
অনুষ্ঠানের শেষে জেলা পর্যায়ে সফল মৎস্য চাষী ব্যক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন জৈন্তাপুর উপজেলার মৎস্য চাষী ফরিদ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলার আশরাফ আলী, দক্ষিণ সুরমা উপজেলার পোনা চাষী সাইফুদ্দিন আল ফারুক মিঠু। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ এর উদ্বোধন উপলক্ষে সিলেট কালেক্টরেট ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করে সুরমা নদীর চঁাদনীঘাটে পোনামাছ অবমুক্ত করা হয়।
জৈন্তা বার্তা / টিটু




