শান্তিগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হাওরে নৌকাডুবে শিশু নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হাওরে নৌকাডুবে শিশু নি হ ত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৭:৩৭:১০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হাওরে নৌকাডুবে শিশু নি হ ত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে সিদ্দিকা (১০) নামে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে৷

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত সিদ্দিকা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের রুকনুজ্জামানের মেয়ে৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার হোসেনপুর বাজার থেকে ফুফুর সাথে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য শিশু সিদ্দিকাসহ ২০/২৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা যাত্রা শুরু করে৷  এরপর সকাল ১০ টায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের হালদিঘা বিলের দক্ষিণ পাশে পাখিমারা হাওরে পৌঁছামাত্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে ইঞ্চিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু সিদ্দিকা পানিতে ডুবে মৃত্যুবরণ করে। নৌকায় থাকা লোকজন সহ হাওরের লোকজন সিদ্দিকাকে মৃত অবস্থায় হাওরের পাড়ে উঠায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু সিদ্দিকার মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নৌকাডুবির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এতে ঘটনাস্থলেই শিশু সিদ্দিকা মারা যায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে