শাবি গেইট থেকে ২ জন আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শাবি গেইট থেকে ২ জন আ ট ক

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৯:৫০:০৫ পূর্বাহ্ন

শাবি গেইট থেকে ২ জন আ ট ক

ছবি: সংগৃহীত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গেট থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তারা শাবি ছাত্র নয় বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুইজনকে আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)। 

কোটা ইস্যুতে আন্দোলনাকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবারের কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’। ছাত্রজনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে, জাতিসংঘ কতর্ৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে এ কর্মসূচি পালনের আহ্বায়ন জানায় আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদ। 

কর্মসূচি পালনে বৃহস্পতিবার বেলা ২টার পর শাবি ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ বিকাল ৩টার দিকে তাদের সরি দেয়। এসময় দুইজনকে আটক করা হয়। 

আজবাহার আলী শেখ বলেন, আটককৃতরা শাবি শিক্ষার্থী নয়, বহিরাগত। 

এর আগে বুধবার দুপুরে মহানগরের সুবিদবাজার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি-ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশ ফঁাকা গুলি, টিয়ার সেল ও সাইন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবারের আন্দোলনকারীদের কর্মসূচি ছিলো- ‘মার্চ ফর জাস্টিস’। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওয়ানা হয়। 

পথিমধ্যে সুবিদবাজার এলাকায় আসলে সড়কে পুলিশ ব্যারিকেট দেয়। শিক্ষার্থীরা তখন ব্যারিকেটটি ভেঙে বন্দরবাজার আসতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং শিক্ষার্থীরা ইট-পাটকেল ও পুলিশ টিয়ার সেল-ফঁাকা গুলি নিক্ষেপ করে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি। 

ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানায় পুলিশ। তবে শিক্ষার্থীদের দাবি- তাদের ২০ জন আহত হয়েছেন। এসময় ৩ জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ