আখালিয়ায় র ণ ক্ষে ত্র, পুলিশের গু লি, আটক ৮
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

আখালিয়ায় র ণ ক্ষে ত্র, পুলিশের গু লি, আটক ৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৬:৪৮:১৪ পূর্বাহ্ন

আখালিয়ায় র ণ ক্ষে ত্র, পুলিশের গু লি, আটক ৮

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে আখালিয়ায় এলাকা। শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আটক হয়েছেন আটজন।

বিকেল চারটার দিকে মহানগরের আখালিয়া মাউন্ড এডোরা হসপিটাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পক্ষ থেকে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেট ছুঁড়া হয়। এর আগে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে জুম্মার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকার দিকে এাগোতে থাকে। আন্দোলনকারীরা বিকেল চারটার দিকে আখালিয়া মাউন্ড এডোরা হসপিটাল এলাকায় এলে পুলিশের সঙ্গে সংর্ঘষ বাঁধে। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় এক শিশুকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত (বিকেল ৬টা) আন্দোলনকারী ও পুলিশ মুখোমুখি রয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আটজনকে আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ