জৈন্তাপুরে নোহা ভর্তি ভারতীয় চিনি সহ একজন আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে নোহা ভর্তি ভারতীয় চিনি সহ একজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে  নোহা ভর্তি ভারতীয় চিনি সহ একজন আ ট ক

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ১০ বস্তা ভারতীয় চিনি ও একটি নোহা মাইক্রোবাস সহ একজনকে আটক করেছে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন। আটককৃত ব্যাক্তির নাম মো নাসির মিয়া (২৫)। সে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২রা আগষ্ট) বেলা ২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল হাইওয়ে পুলিশ থানা সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়ক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। 

এ সময় তামাবিল হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস ( ঢাকা- মেট্রো - চ - ১১-৪৪১৫) থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ীর পিছনে থাকা ১০ বস্তা (৫০০ কেজি) চিনি সহ নাসিরকে আটক করা হয়।

এ সময় পুলিশের চেকপোস্ট দেখে গাড়ী থামাবার পূর্বেই গাড়ীতে থাকা আরো দুই চোরাকারবারি লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকার মত। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি। তিনি জানান উক্তো ঘটনায় অজ্ঞাতনামা দুইজন ও আটক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ