প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ১০:৫২:২২ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর  সিলেট টিবি গেইট মসজিদে এই দোয়া ও মিলাদ করা হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ১৫ আগষ্টে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

এসময় বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, সাবেক ছাত্রনেতা এডভোকেট আনোয়ার হোসেন, মোছাদ্দেক হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, জেলা যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, কামরুজ্জামান সেবুল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ