সাংবাদিকদের হ ত্যা র বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সাংবাদিকদের হ ত্যা র বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের হ ত্যা র বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে  সিলেটের এটিএম তুরাবসহ সারা দেশে নিহত সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ সাংবাদিকরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর কাওরান বাজার মোড়ে 'গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবি'তে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

এ সময় মানববন্ধনে অংশ নেয়া আহত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

ফটো সাংবাদিক শামিম আহমেদ বলেন, মিরপুর ১০ নম্বর এলাকায় আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। আমার ওপর কোনো ছাত্র হামলা করেনি। বরং ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে।

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাবো। আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা আমাদের চারজন ভাইকে হারালাম। বহু ভাই-বোন আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? এমন কি খোঁজ নেয়ারও প্রয়োজন মনে করেনি।

এটা কবে কাটবে? মানববন্ধনে সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের যে সকল সাংবাদিক নেতারা আছেন তারা শুধু টেলিভিশনের টকশো-তে এসে সাংবাদিকদের অধিকার আদায়ের গালগল্প  করেন। এটি শুধু তাদের স্বার্থ হাসিলের জন্য। বাস্তবে তারা কিছুই করেন না। উল্টো তারা মাঠের সাংবাদিকদের মাথা বিক্রি করে চলেন। 

মানববন্ধনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র‍্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান বলেন, সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে।  বেঁধে দেয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ