গোয়াইনঘাটে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ আটক ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ আটক ২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৩:৫৭:৫৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ আটক ২

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় মোবাইল ও নৌকা জব্দ করা হয়।

গোয়ানঘাট থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফতেপুর ইউনিয়নের মানিকগঞ্জ বাজার সংলগ্ন মানিকগঞ্জ ব্রীজের নিচে কাফনা নদীতে অভিযান পরিচালনা করে নৌকাতে নিয়ে যাওয়ার সময় ২০ টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটক করে।

ধৃত আসামিরা হলেন, উপজেলার কাকুনা খাই খলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফয়সল ও মৃত তৈয়ব আলীর ছেলে রিয়াজ আহমদ।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম ২০ টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ