সিলেটে পুলিশের মানবিকতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সিলেটে পুলিশের মানবিকতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৪:৪৯:৩৫ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের মানবিকতা

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর আখালিয়া এলাকায় ‘ছাত্র-জনতা’র আন্দোলনে দুর্বত্তদের গুলিতে শফিক আলী নামের (১২) নামের একটি শিশু আহত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় উৎসুক জনতা দর্শকের ভূমিকা পালন করলেও শিশুটিকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে গেছেন এক পুলিশ সদস্য।

শুক্রবার (২ আগস্ট) আখালিয়া এলাকায় প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় এ ঘটনা ঘটে। এদিন সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ১২ বছর বয়সী ওই শিশুও রয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই শিশুটিকে বুকে জড়িয়ে পুলিশের এক সদস্য হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ছবি শেয়ার দিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

জানা গেছে, সারা দেশে ডাকা ‘ছাত্র-জনতার’ গণমিছিলে যোগ দিতে শাবিপ্রবির প্রধান ফটকের সামনে সিলেটের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে একটি মিছিল এবং অন্য আরেকটি মিছিল বের হয় তেমুখী এলাকা থেকে। উভয় মিছিল শাবিপ্রবির প্রধান ফটকের সামনে এসে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মদিনা মার্কেটের দিকে এগুলে বিকেল ৪টার দিকে আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের সামনে আবারও পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে পথচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয় মনাফ নামের ১২ বছর বয়সী এক শিশু। শিশুটি আখালিয়ার বড়গুল এলাকার বাসিন্দা। আহত শিশুটিকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভ্র গণমাধ্যমকে জানান, তার শরীরে তিনটি স্প্রিন্টার বিদ্ধ হয়েছে, স্প্রিন্টার বের করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে, শিশুটি স্বাভাবিক ভাবে কথাবার্তা বলছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আখালিয়ার ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারপরও একটা শিশু আহত হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। এ মানবিকতা পুলিশের মধ্যে সবসময় আছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ