ছবি: নিজস্ব
জৈন্তাপুরে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত মালদ্বীপ প্রবাসী আবুল কালাম ওরফে জিএম কালামের দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৩আগস্ট) বাদ যোহর আসামপাড়া গুচ্ছগ্রাম বায়তুন নূর জামে মসজিদে তার জানাযা সম্পন্ন শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে জানাযার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও স্মৃতি চারণ করে বক্তব্য রাখেনে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় জানাযা পূর্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক রাজা, বীরমুক্তিযোদ্ধা মিরন মিয়া ( সাবেক ইউপি সদস্য), তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজী নূরউদ্দিন, জৈন্তাপুর প্রবাসীগ্রুপের উপদেষ্টা মাওলানা মুজম্মিল হেলালী। এ সময় তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার খালাতো ভাই এনাম উদ্দিন।
এদিকে মালদ্বীপ প্রবাসী জিএম কালামের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরু সহ জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দ।
শনিবার জানাযা ও দাফন পরবর্তী সময়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের একটি প্রতিনিধি দল মরহুমের শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে। এ সময় গ্রুপের উপদেষ্টা মাওলানা মুজম্মিল আলি হেলালীর নেতৃত্বে মরহুমের পরিবারের নিকট নগত বিশ হাজার টাকার অনুদান তুলে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নির্বাহী উপদেষ্টা জমির উদ্দিন,কাতার প্রবাসী ইমরান আহমেদ ও মন্জুর ইসলাম, দুবাই প্রবাসী ওসমান গনি।
উল্লেখ্য ছয় মাসের ছুটিতে আসা জিএম কালাম গতকাল শুক্রবার মটরসাইকেল যোগে তামাবিল যাওয়ার সময় জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের সামনে এসে পৌছালে জাফলংগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দিলে মহাসড়ক থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
জৈন্তাবার্তা / জারা




