বৃষ্টি উপেক্ষা করে সিলেটের রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে সিলেটের রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৬:০৮:২৪ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে সিলেটের রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ

ছবি: সংগৃহীত


বৃষ্টি উপেক্ষা করে সিলেটের রাজপথে ছাত্র-জনতার ঢল নেমেছে। শনিবার (৩ আগস্ট) দুপুর ২টা থেকে মহানগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহিদ মিনারে আন্দোলনের সমর্থনে মিছিল স্লোগান দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।

এর আগে সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন স্থানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এসময় আন্দোলনকারীরা পুলিশকে ‘ভূয়া’ ‘ভূয়া’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। সময়ের সাথে সাথে ছাত্র জনতার উপস্থিতি জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত ছাড়িয়ে পড়েছে।

বিকাল সাড়ে ৩টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলে তা উপেক্ষা করে চৌহাট্টা ও জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করে রাজপথ দখলে রেখেছেন শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করছেন তারা। পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাসহ সব হত্যার প্রতিবাদে নানা স্লোগানে মুখরিত করে রেখেছেন মহানগরী।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে অনেক সাধারণ মানুষও এসেছেন। তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন।

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে আজ শনিবার বেলা ১১টায় এই বিক্ষোভ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির মধ্যেও রাজপথে বিক্ষোভে করছেন আন্দোলনকারী ও ছাত্রজনতা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ