সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘ*র্ষে সাংবাদিক গু লি বি দ্ধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘ*র্ষে সাংবাদিক গু লি বি দ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৬:১৫:০৫ পূর্বাহ্ন

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘ*র্ষে সাংবাদিক গু লি বি দ্ধ

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে মিঠু দাস জয় নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি দৈনিক কালবেলার সিলেট ব্যুরো হিসেবে দায়িত্ব পালন করছেন। 

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে সিলেটের সুরমা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষের মধ্যে পড়ে মিঠু দাস জয় তিনটি ছররা গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন বিকেল ৩টার দিকে একটি মিছিল সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গিয়ে আবার সুরমায় যাওয়ার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের ওপর নির্বিচারে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ১০০ জনের অধিক আহত হয়েছেন। এছাড়া ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এছাড়া ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছি। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ