বৈসম্যবি রো ধী ছাত্র আন্দোলনে উত্তাল কোম্পানীগঞ্জ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বৈসম্যবি রো ধী ছাত্র আন্দোলনে উত্তাল কোম্পানীগঞ্জ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৮:২৭:৪৬ পূর্বাহ্ন

বৈসম্যবি রো ধী ছাত্র আন্দোলনে উত্তাল কোম্পানীগঞ্জ

ছবি : নিজস্ব


শান্ত কোম্পানীগঞ্জ হঠাৎ অশান্ত বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। এতদিন কোম্পানীগঞ্জে তেমন মিছিল সমাবেশ না হলেও হঠাৎ করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। সরকার দলীয় ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ সাংবাদিক, ১৩জন ছাত্র ও ২ যুবলীগ নেতা আহত হয়েছেন।

এদিন সকাল সাড়ে ১১টায় টুকের বাজার থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যায় বৈসম্যবিরোধী ছাত্ররা। অন্যদিকে উপজেলা পরিষদ গেইটে আগে থেকেই অবস্থান করছিল আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৈসম্যবিরোধী ছাত্ররা মিছিল নিয়ে উপজেলা পরিষদ গেইটে আসলে পুলিশ তাদের মহাসড়ক দিয়ে সামনের দিকে যাওয়ার নির্দেশ দেয়। মিছিলটি উপজেলা পরিষদ গেইট অতিক্রম করার সময় পুলিশের পেছন থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে।

এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পুলিশ তাদের আটকাতে চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। এসময় দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের নিউজ সংগ্রহকালে আহত হোন সাংবাদিক কবির আহমদ ও সোহরাব আহমদ। এসময় পুলিশের টিয়ারশেলে ১৩ আন্দোলনকারী আহত হয়। আন্দোলনকারীদের ছুঁড়া ইটপাটকেল ও ধাওয়ায় পড়ে ২ যুবলীগ নেতা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এসময় প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ