বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা সাধারণ সম্পাদক মো. সায়েস্তার মিয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো: শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাব অফিসে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২ ঘটিকায় সভাটি শুরু হয়ে বিকেল ৫ ঘটিকায় সমাপ্ত করা হয়। সভায় দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে নিহত হওয়া সাংবাদিক স্মরণে নিরবতা পালন সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। এছাড়া দেশের চলমান পরিস্থিতির গুজব না ছড়িয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন নেতৃবৃন্দ।

উপজেলা প্রেসক্লাবের সভায় উপস্থিত দায়িত্বশীল ও সাধারণ সদস্যদের সবার সম্মতিতে অপরাধ অনুসন্ধানী জাতীয় দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ এম আব্দুল করিমকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করে সদস্য করা হয়েছে।

এসময় সভায় উপিস্থত ছিলেন : সাংগঠনিক সম্পাদক  শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, মো:  নিজাম উদ্দিন, ছালেক উদ্দিন, প্রাইভেট ডিটেকটিভ এর সদর ক্রাইম রিপোর্টার ফয়সল মাহমুদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ