সিলেটে এক মাসে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ২৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সিলেটে এক মাসে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ২৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০৯:৩৯:০০ পূর্বাহ্ন

সিলেটে এক মাসে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ২৫

ছবি: সংগৃহীত


জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোঠা সংস্কার আন্দোলন ও কারফিউ থাকায় সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। জুলাই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি। 

প্রতিবেদনে প্রকাশ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। 

মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। 

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৭ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় ৯ জন চালক নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছিলেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ