সাংবাদিকদের উপর গুলির সিলেট জেলা প্রেসক্লাবের উদ্বেগ ও নিন্দা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সাংবাদিকদের উপর গুলির সিলেট জেলা প্রেসক্লাবের উদ্বেগ ও নিন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০৯:৪৪:১৪ পূর্বাহ্ন

সাংবাদিকদের উপর গুলির সিলেট জেলা প্রেসক্লাবের উদ্বেগ ও নিন্দা

ছবি: সংগৃহীত


সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয় এবং ক্লাব সদস্য ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের স্টাফ রিপোর্টার মোশাহিদ আলী পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে আহত হওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। 

জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এক বিবৃতিতে বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। পুলিশের নির্বিচারে ছেঁাড়া গুলিতে ইতোমধ্যে সিলেটসহ দেশে তিনজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই ঘটছে আহত হওয়ার ঘটনা। 

শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মিঠু দাস জয় ও মোশাহিদ আলী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে পুলিশের ছেঁাড়া গুলির স্প্রিন্টার বিদ্ধ হয়েছে। তারা দু’জন এখনো চিকিৎসাধীন। এসব ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজের মতো সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দও উদ্বিগ্ন। 

জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক মিঠু দাস জয় ও মোশাহিদ আলীসহ সিলেটে পুলিশের গুলিতে হতাহতের সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ