নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত, শান্তি সমাবেশে শফিকুর রহমান চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত, শান্তি সমাবেশে শফিকুর রহমান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন

নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত, শান্তি সমাবেশে শফিকুর রহমান চৌধুরী

ছবি: নিজস্ব


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়ত সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পঁায়তারা করছে। তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকারপতনের স্বপ্ন দেখছে। তারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে আন্দোলন ছিনতাইয়ের মাধ্যমে সারাদেশে অস্থির পরিবেশ তৈরি করতে চায়। তারা রাষ্ট্রীয় জানমালের অনেক ক্ষয়ক্ষতি করেছে। এখনো তা অব্যাহত রেখেছে। 

শনিবার দুপুর ১২টায় টুকেরবাজার তেমুখী পয়েন্টে ও মদিনা মার্কেট এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ এবং ৮নং ও ৯নং ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশব্যপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের কোটার দাবি মেনে নিয়েছেন। অন্যান্য দাবিগুলোও পূরণ করা হবে। সেজন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে এসে বিবৃতিও দিয়েছে। তাদের দাবির প্রতিফলন হোক আমরাও চাই। আমরা কোনো ধরনের সংঘাত চাই না। একটা মৃত্যুও কাম্য নয়। তবে বিএনপি-জামায়ত সুযোগ নিয়ে যদি সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আমরা জনগণের পক্ষে আছি এবং তা শক্তহাতে প্রতিহত করা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পাশে কাজ করার আহবান জানান। 

তেমুখী পয়েন্টে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরন মিয়ার পরিচালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নূরে আলম সিরাজী, মকসুদ আহমদ, শাহবুদ্দিন লাল, নেফাজ উদ্দিন, আফতাব সিরাজী। 

অপরদিকে মদিনা মার্কেট এলাকায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান, ৯নং ওয়ার্ড সভাপতি কামাল আহমদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ