ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষুব্ধ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্ববান করা এই অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক ও নাগরিক অংশগ্রহণ করেন।
বেলা ১১টায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘সন্তানদের বন্দুকের মুখে রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না- আমরা দঁাড়ালাম শিক্ষার্থীদের পাশে। আন্দোলন দমনের নামে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা, অব্যাহত ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতনে অভিভাবক ও নাগরিক হিসাবে আমরা সংক্ষুব্ধ। আলোচনা হোক আর অনুশোচনার সিদ্ধান্ত হোক- অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আব্দুল করিম কিম। স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জু্ন। সমাবেশের সঞ্চালনা করেন যুব সংগঠক মতিউর রাফু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ আনসার খান, সাংস্কৃতিক সংগঠক মনির হেলাল, রাজনৈতিক সংগঠক উজ্জ্বল রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, পলিটিক্যাল স্ট্যাডিজের অধ্যাপক ড দিলারা রহমান, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান ওয়েছ ও রেজাউল কিবরিয়া, রোটারিয়ান সামসুল হক দিপু, অভিভাবকদের পক্ষে ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, এডভোকেট জাকিয়া জালাল, রুহুল কুদ্দদু মাসুম, মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক কর্মকর্তা রোমেনা বেগম রোজী, শিশু কিশোর সংগঠন উষা’র পরিচালক নিগাত সাদিয়া প্রমুখ।
জৈন্তা বার্তা / টিটু




