ছবি: নিজস্ব
কোটা আন্দোলনের নামে চলমান সংঘাতকে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য’ আখ্যা দিয়ে তা প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের ১৪ দল।
শনিবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলা করতে করণীয় নির্ধারণে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি’র সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভার শুরুতেই কোটা আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নীসন্ত্রাস এবং সরকার উৎখাতের যে ষড়যন্ত্র করছে তা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
তিনি তার বক্তব্যে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নীসন্ত্রাস এবং সরকার উৎখাতের যে ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। তিনি প্রশ্ন রেখে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল দাবি ইতিমধ্যে মেনে নিয়েছেন। কিন্তু তারপরও কেন এই আন্দোলন?
সভায় ১৪ দলের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়া, জেলা জাতীয় পার্টি (জেবি) এর সভাপতি ইফতেখার আহমদ লিমন, জেলা ন্যাপ সভাপতি মো. আব্দুল ওদুদ, মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, জেলা জাসদ সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, ন্যাপ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আপ্তাব মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. জুনেদুর রহমান, মহানগর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, সাধারণ সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী, জেলা গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন, জেলা সাম্যবাদী দলের সদস্য শ্রী নিবাস চক্রবর্তী ও সজল রায়, ৩৭ নং ওয়ার্ডের গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির দাস প্রমুখ।
জৈন্তা বার্তা / টিটু




