সিলেট সদরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সিলেট সদরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠন

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ০৭/০৮/২০২৪ ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন

সিলেট সদরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠন

ছবি: নিজস্ব


দেশের চলমান পরিস্থিতিতে সিলেট সদর উপজেলার  সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার স্বার্থে সিলেট সদর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি ( মঙ্গলবার-৬ আগস্ট) গঠন করা হয়েছে।

সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়নের সমাজকর্মী আব্দুস সালাম হিমুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মনাফ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে.এম রফিক্কুজ্জামান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিয়া। সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আফজালুর রহমান চৌধুরী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মো. মতিউর রহমান, সাংবাদিক সবুজ আহমদ, মাও-নিজাম উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজির উদ্দিন, সাইদুল ইসলাম সুহেল, রতিলাল নায়েক। প্রচার সম্পাদক সুজিত চন্দ্র, সহ-প্রচার সম্পাদক শামীম আহমদ, নির্বাহী সদস্য টুকের বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম খালেদ,হাবিবুর রহমান পংকি, হাফিজ রিয়াজুল ইসলাম, হাফিজ আব্দুল মুমিন, জামিল আহমদ, রুবেল আহমদ, হাবিবুর রহমান,আমিনুর রহমান।

সদস্য আব্দুস শহীদ, তোফায়েল আহমদ রাজু, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, তুহিন আহমেদ, আশরাফুল ইসলাম, সাজন আহমদ, ইয়াকুর আলী, সাইফ উদ্দিন, আব্দুল আজিজ, রাব্বি, মো. রউফ মিয়া, আখলিছ মিয়া, নয়ন, কারী মঈন উদ্দিন, আব্দুল করিম,হাফিজ জসিম উদ্দিন,সাহেদ আহমেদ,নাজিমুল ইসলাম নাদিম, ইসলাম উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ