ছবি: সংগৃহীত
সিলেটে পুলিশী তৎপরতা আবার শুরু হয়েছে। নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলামের আহ্বানে সাঁড়া দিয়ে পেশাগত দায়িত্ব পালনে নিজেদের কর্মস্থলে যোগ দিচ্ছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি আজ বৃহস্পতিবার থেকে সিলেট মহানগর পুলিশের ৬টি থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কর্মচারীরা সেবা দেয়ার কার্যক্রম শুরু করেছেন। অবশ্য অধিকাংশ পুলিশ সদস্য এখনো কর্মস্থলে পৌঁছার পথে রয়েছেন। তাদের গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষ সর্বাত্মক সহযোগীতা করছেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




