দ্বিতীয় দিনে জৈন্তাপুরে পরিচ্ছন্নতা কাজে ছাত্রছাত্রীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দ্বিতীয় দিনে জৈন্তাপুরে পরিচ্ছন্নতা কাজে ছাত্রছাত্রীরা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ০৮:১৬:৫৩ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনে জৈন্তাপুরে পরিচ্ছন্নতা কাজে ছাত্রছাত্রীরা

ছবি : নিজস্ব


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  সর্বশেষ এক দফা দাবি আদায়ে  সরকার পতনের পর দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টি হলে বিশেষ করে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকাকালীন অবস্থায় দেশজুড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আন্দোলনে অংশ নেয়া ছাত্রছাত্রীরা।

তাছাড়া গত ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রান্তে ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশজুড়ে  পরিস্কার পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং এর মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা।তারই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় দুইদিনব্যাপী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে উপজেলার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

শুক্রবার ( ৯আগষ্ট) ছুটির দিন হওয়ার সত্ত্বেও দ্বিতীয় দিনের মত বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচ ঘটিকা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে ছাত্রছাত্রীরা। শুক্রবারে তারা ৬৫-৭০ জন শিক্ষার্থী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

ওইদিন জৈন্তাপুর স্টেশন বাজার, বাস স্টেশন এলাকা, জৈন্তাপুর বিজয়স্তম্ভ বেদী, পুরাকীর্তি মেঘালিথ স্হাপনাতে পড়ে থাকা অসংখ্য ময়লা আবর্জনা, প্লাস্টিক পন্য অপসারণ করে পরিস্কার করেছে। এর আগে বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা উপজেলার চাঙ্গিল বাজার হতে, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও এর আশপাশের তামাবিল মহাসড়কের নিকটবর্তী স্হাপনা ও জৈন্তাপুর মডেল থানার আশপাশে ও থানা কম্পাউন্ড এলাকা হতে জৈন্তাপুর রাজমহল পয়েন্ট পর্যন্ত  পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কামরুল হাসান বলেন, ছাত্রছাত্রীদের হাত ধরে এদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এখন এই দেশ গড়তে ছাত্রছাত্রীরা সর্বক্ষেত্রে অবদান রাখবে। তিনি বলেন জৈন্তাপুর উপজেলার সকল ছাত্রছাত্রীরা সতস্ফূর্তভাবে আন্দোলনে অংশ যেমন নিয়েছে তেমনি লুটপাট,ভাংচুর রোধেও সর্বদা সজাগ রয়েছে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের আরেক সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, সারাদেশের  ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুরের ছাত্ররা বসে নেই। তিনি বলেন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি   পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে এবং তা নিয়মিত রাখা হবে। তিনি চলমান পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে যে সকল ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে তারা সকলে নিজস্ব অর্থায়নে ঝাঁড়ু,ব্রাশ,গ্লাভস, ফেইস মাস্ক কিনে পরিস্কার কার্যক্রমে অংশ নিচ্ছে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জৈন্তাপুর উপজেলার প্রধান সমন্বয়ক প্রনব দাস বলেন, আমাদের কার্যক্রম আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়ে তা সফল হয়েছে। এখন সারাদেশের ছাত্র জনতার সাথে দেশগড়ার কাজে জৈন্তাপুরের ছাত্রজনতা পিছিয়ে থাকবে না। তিনি বলেন শুধু মাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ না থেকে জৈন্তাপুরের ছাত্রছাত্রীরা বাজার মনিটরিং, মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকবে বলে নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরো বলেন পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রথম দিনে জৈন্তাপুর মডেল থানা কম্পাউন্ডেও পরিস্কার করেছে ছাত্রছাত্রীরা। এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মো আরিফ হোসাইনের সাথে উপজেলার সার্বিক অবস্থা নিয়ে ছাত্রছাত্রীরা মতবিনিময় করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পুলিশ সদস্যদের ছাত্রছাত্রীদের পক্ষ হতে  কর্মস্হলে ফেরার আহবান জানানো হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত মো  আরিফ হোসাইন  বলেন, উপজেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেছে। এ সময় তারা উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। 

এ সময় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রছাত্রীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফয়সাল আহমদ মাসুম,আনোয়ার হোসেন সোহাগ,ইউসুব রেহাব,মামুনুর রশিদ জয়,সৌরভ দেব অনিক,ইলিয়াস,আবদুল্লাহ, পার্থ,অনিক, মনিমুক্তা,মাসুমা,সোহানা,তাবাসসুম তুলি সহ আরো অনেকে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ