জগন্নাথপুরে সেনা মোতায়েন, ট্রাফিকের দায়িত্বে আনসার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

জগন্নাথপুরে সেনা মোতায়েন, ট্রাফিকের দায়িত্বে আনসার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সেনা মোতায়েন, ট্রাফিকের দায়িত্বে আনসার

ছবি : নিজস্ব


চলমান পরিস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার বাহিনী মাঠে কাজ করছে। তবে পুলিশের কর্মবিরতি থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন উপজেলাবাসী।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে এ উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফুল ইসলামের নেতৃত্বে ৭০ জন সেনা সদস্যের একটি দল জগন্নাথপুর পৌরসভায় অবস্থান করছেন। এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল করতে দেখা যায়।

অন্যদিকে, বুধবার থেকে আজও শুক্রবার (৯ আগষ্ট)  ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আনসার বাহিনী।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, এ উপজেলা একটি ট্রাফিক পয়েন্ট রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুইজন করে তিন শিফটে কাজ করবে।

এদিকে, সারা দেশের ন্যায় জগন্নাথপুর থানা পুলিশ কর্মবিরতিতে থাকায় উপজেলাজুড়ে নিরাপত্তাহীনতায় দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত না থাকায় বেশ কয়েকটি ব্যাংক তাঁদের কার্যক্রম বন্ধ রেখেছে। আবার খোলা রাখা ব্যাংকগুলোতেও স্বল্প পরিসরে সেবা দেওয়া হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, এ উপজেলার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী তাঁদের কেন্দ্রীয় নির্দেশনায় কাজ করবে। আশা করছি দুই এক দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে