মৌলভীবাজারের ৭ থানার কার্যক্রম শুরু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৭ থানার কার্যক্রম শুরু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ০৮:১৫:২০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৭ থানার কার্যক্রম শুরু

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার সাতটি থানার কার্যক্রম শুরু হয়েছে। কাজে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। শনিবার (১০ আগস্ট)  মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, থানাগুলো এখন স্বাভাবিক হয়েছে। আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমি আমার জায়গা থেকে তদারকি করছি। যতটুকু পারা যায় থানাগুলো গুছানো হচ্ছে। মৌলভীবাজার জেলার পরিস্থিতি এখন শান্তি ও স্বাভাবিক আছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ: