ছবি : নিজস্ব
বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি রেজাউল করিম নাচনের উদ্যোগে সিলেট নগরের বিভিন্ন সড়কে পালনরত ফায়ার সার্ভিস, আনসার, রেডক্রিসেন্টকর্মী ও শিক্ষার্থীদের মাঝে খাবার ও কোমল পানীয় বিতরণ করা হয়েছে । দৈনিক জৈন্তাবার্তা ও ইউনিক কার ওয়াশ’র সহযোগিতায় হুমায়ূন রশীদ চত্বর ও কদমতলী এলাকায় দায়িত্বদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার দুপুরে সিলেট নগরীর কদমতলী, হুমায়ূন রশীদ চত্বরসহ কয়েকটি পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিস, আনসার স্কাউটস, রেডক্রিসেন্টকর্মী ও শিক্ষার্থীদের মাঝে কোমলপানীয় ও খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি রেজাউল করিম নাচন ছাড়াও নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, ব্যবস্থাপনা সম্পাদক মলয় ভূষণ দত্ত মিঠু, পরিচালক হরিদাস পাল শাওন, মানবাধিকারকর্মী সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জৈন্তাবার্তা’র প্রধান ফটো সাংবাদিক মোহিদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
জৈন্তাবার্তা/ মনোয়ার




