গোলাপগঞ্জে ছাত্র আন্দোলন নি*হতদের স্বরণে জামাতের শোকসভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে ছাত্র আন্দোলন নি*হতদের স্বরণে জামাতের শোকসভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ছাত্র আন্দোলন নি*হতদের স্বরণে জামাতের শোকসভা

ছবি : নিজস্ব


গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ শহীদের স্বরণে নাগরিক শোকসভা শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। পরে জামাতের আমীর ডা: শফিকুর রহমান নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যের সাথে দেখা করে আর্থিক অনুদান প্রদান করেন।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের নায়বে আমীর রেহান উদ্দিন রায়হান ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া'র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। 

এসময় ডা: শফিক বলেন, ‘এই আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের জাতীয় বীর। তাদের  চরম সাহসিকতার দৃশ্য সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।’ তিনি গোলাপগঞ্জের ৭ শহীদ সহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও  ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন  সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, নায়েব আমীর মাওলানা সোহেল আহমদ,  সিলেট জেলা দক্ষিণ জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ,  জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ