সিলেটের দিকে আবার ধেয়ে আসছেন বন্যা!
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সিলেটের দিকে আবার ধেয়ে আসছেন বন্যা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ১১:০৯:০৫ পূর্বাহ্ন

সিলেটের দিকে আবার ধেয়ে আসছেন বন্যা!

ছবি: সংগৃহীত


সিলেটের উজানে ভারতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের ফলে বাড়ছে সুরমা ও কুশিয়ারাসহ সবকটি নদীর পানি। কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদীর বাঁধের পুরনো ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়েছে। ফলে  সিলেটে চতুর্থ দফায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

চলতি বছরের ২৭ মে সিলেটে প্রথম দফা বন্যা দেখা দেয়। বন্যার পানি নামতে না নামতে ১৭ জুন সিলেটজুড়ে দেখা দেয় দ্বিতীয় দফা বন্যা। আর সিলেটবাসী তৃতীয় দফা বন্যার শিকার হন জুলাই মাসের প্রথম সপ্তাহে। পানি বন্দি হয়ে পড়েন প্রায় ১১ লাখ মানুষ।

গত কয়েকদিন ধরে সিলেটের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে সুরমা ও কুশিয়ারাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার, শেওলায় ৫ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, সারি, ধলাই, লোভা, সারিগোয়াইনসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া এলাকা দিয়ে পানি ঢুকতে শুরু করেছে জনপদে। পূর্বের ভাঙন দিয়ে পানি ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেটের পাউবোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি চলছে। সেখানে ভারী বৃষ্টি হওয়ার কারণ উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টের পানি। সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কি না তা নিয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। আমরা পর্যবেক্ষণ করছি।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ