সিলেটে লু ট হওয়া অ স্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিলেটে লু ট হওয়া অ স্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৪:৫১:২৪ পূর্বাহ্ন

সিলেটে লু ট হওয়া অ স্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ

ছবি: সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম বলেছেন- দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।

রোববার (১১ আগস্ট) সকালে ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের পাশাপাশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্য কাজে যোগ দিতে শুরু করেছেন। অন্যান্যদের কাজে যোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। তবে ক্ষতির সঠিক পরিমাণ জানতে আরো কিছুদিন সময় লাগবে। 

কমিশনার আরো বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোর অফিসাররা কর্মস্থলে যোগদান করেছেন। বাকিরাও খুব তাড়াতাড়ি কর্মস্থলে ফিরবেন। তবে ক্ষতির সঠিক পরিমাণ জানতে আরো কিছুদিন সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সাম্প্রতিক ঘটনায় সিলেট রেঞ্জের আওতাধীন ৩৯টি ও মেট্রোপলিটন এলাকার ৬টি থানা এবং ৩টি ফাঁড়িতে জ্বালাও-পুড়াও এবং ভাঙচুর হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ