ছবি: নিজস্ব
কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পলাতক হলেও অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ, অনেকে করছেন কারাবাস,কেউ কেউ মারাত্মক আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন কেউবা আবার পঙ্গুত্বের জীবন বরণ করে নিয়েছেন। তেমনি একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার এম এ মতিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আন্দোলনে যোগ দিয়ে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে তিনি তার ক্ষতবিক্ষত শরীরে চোখ নিয়ে শঙ্কিত ও দুশ্চিন্তায় জীবন পার করছেন।
তিনি গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়নের তুড়ুকবাগ হাওর গ্রামের নিয়ামত পুরের বাসিন্দা।
তার সাথে কথা বলে জানা যায়,গত ১৯ জুলাই শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর সিটি কর্পোরেশনের সমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে অভিভাবক হিসাবে যোগ দেন।সেখানে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলি তার শরীরের বিভিন্ন স্থানে এসে পড়ে শরীর ঝাঝরা হয়ে যায় এবং একটি গুলি চোখে লেগে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করান।বর্তমানে তিনি আম্বরখানার একটি বাসায় বিশ্রামের মাধ্যমে চিকিৎসারত অবস্থায় আছেন। তিনি জানান,পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হলে শরীর চোখ ও ব্রেইনে এফেক্ট পড়ে। চিকিৎসার পর ব্রেইন ও শরীরের ক্ষত কমলেও বাম চোখের ৪০ শতাংশ পাওয়ার লেস অবস্থায় আছে।এছাড়া চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক খাওয়া বন্ধ করায় নতুন করে আবার শরীরের ক্ষতস্থান থেকে পূজ বাহির হচ্ছে। বর্তমানে তিনি চোখ স্পেশালিস্ট ডাক্তার জহির উদ্দিনের কাছে চিকিৎসা নিচ্ছেন।
চোখের এইরকম অবস্থায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, শংকিত ও দুশ্চিন্তায় ভুগছেন।তিনি উপজেলাবাসি সকলের কাছে দোয়া প্রত্যাশী।
জৈন্তাবার্তা / জারা




